সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক  বিশ্বে মহামারী করোনায় ইতিমধ্যে মৃত্যুর মিছিল সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর শনাক্ত রোগীর সংখ্যা তো আগেই ৩ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার ৫৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২০ লাখ ৪১ হাজার ৩১৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৬৮ লাখ সাড়ে ৪৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২ হাজারের বেশি মানুষ।

সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৫২ লাখ ১২ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ হাজার ৪০৪ জন।

মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৫৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।