সোমবার, ১৭ই মে, ২০২৬ ইং, রাত ৩:১৯
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে রিক্সা-ভ্যান শ্রমিকদের ৭ দফা দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ  বরিশাল শহরের রিক্সা-ভ্যান- ঠেলাগাড়ি চালকদের লাইসেন্স নবায়ন ফি বকেয়া মওকুফ করে হালনাগাদ করতে হবে এবং সুদমুক্ত নবায়ন করতে হবে। বরিশাল শহরের সকল জড়াজীর্ণ রাস্তাঘাট মেরামত করা সহ প্রতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে রিক্সা-ভ্যান ঠেলাগাড়িে ভাড়া নির্ধারণসহ যাত্রী ভাড়া নির্ধারণ সহ ৭ দফা দাবী আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল রিক্স-ভ্যান- ঠ্যালাগাড়ি শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটি।

আজ শনিবার (১৯ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এ্যাড, একে আজাদ, আখতার হোসেন শ্র“পু, শ্যামল দত্ত, তুষার সেন ও অপূর্ব গৌতম প্রমুখ।

পড়ে নগরীতে প্রচন্ড রৌদ্র ও গরম উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে দাবী আদায়ের শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।