রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

সৌদি প্রবাসীদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

ডেক্সরিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে আটকে পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে কর্মস্থলে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিশেষ ফ্লাইট দুটির মধ্যে একটি আগামী ২৬ সেপ্টেম্বর জেদ্দার উদ্দেশে এবং ২৭ সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। তবে এই দুটি ফ্লাইটে শুধু যাদের রিটার্ন টিকিট কেটে রাখা ছিল তারাই যেতে পারবেন।

বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বিমানের এমডি বলেন, ১৬ এবং ১৭ মার্চ জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারীদের জন্য বিশেষ ফ্লাইট দুটি পরিচালনা করা হবে। এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমানের সেলস অফিসে আগামী ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মোকাব্বির হোসেন।

এ ছাড়া দেশে আটকেপড়া বাকি প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখন অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ জানান তিনি।তবে যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

বিমানের এমডি বলেন, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি পৌঁছতে হবে। এজন্য সব যাত্রীকে ঢাকা থেকে করোনা পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।