রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৩:১৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

খুলে দেয়া হল আইফেল টাওয়ার

অনলাইন ডেস্ক  বোমা হুমকির মুখে আইফেল টাওয়ার থেকে দর্শনার্থীদের নামিয়ে দেয়া হয়। বুধবার দুপুরে টাওয়ারটির চারদিক থেকে নিরাপত্তা বাহিনী ঘিরে তল্লাশি চালায়।

পুলিশের এক সিনিয়র কর্মকমর্তার বরাতে বলা হয়, অজ্ঞাতনামা এক ব্যক্তি টেলিফোনে পুলিশকে জানায় আইফেল টাওয়ারে বিস্ফোরক রাখা আছে। এর পরপরই সশস্ত্র পুলিশ কর্মকর্তারা টাওয়ারের আশেপাশের সড়কগুলো ঘিরে ফেলেন। বিস্ফোরক দল আইফেল টাওয়ার এলাকায় বোমা বা বিস্ফোরক পদার্থের খোঁজে তল্লাশি চালায়।

বিস্ফোরক না পাওয়ায় কয়েক ঘণ্টার মাথায় পুনরায় খুলে দেওয়া হয় আইফেল টাওয়ার।

পুলিশের এক মুখপাত্র জানান, তারা তল্লাশি চালিয়েছেন। কোনো বিস্ফোরক খুঁজে না পাওয়া যাওয়ায় স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে আইফেল টাওয়ার খুলে দেয়া হয়েছে।