অনলাইন ডেস্ক অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের উপকূলে আটকা পড়া ৪৭০টি তিমির মধ্যে ৩৮০টি মারা গেছে। জীবিত থাকা তিমিগুলোকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার উদ্ধারকর্মীরা।
তাসমানিয়ার পার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ম্যানোর নিক ডেকা জানিয়েছেন, ‘আমাদের আরও একটু সময় লাগবে, উপকূলে কত সংখ্যক তিমি মারা গিয়েছে তা জানতে। তবে এটা নিশ্চিত সেগুলোর মধ্যে মোট ৩৮০টি তিমি মারা গিয়েছে।
গত সোমবার থেকে তাসমানিয়ার পশ্চিম উপকূলে মোট ৪৭০টি পাইলট তিমিকে আটকা পড়া অবস্থায় পাওয়া যায়। । প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলোকে আটকা পড়ে থাকতে দেখা যায। এমন আরও আটকা পড়েছে কি না তা দেখার জন্য আশপাশের জায়গাগুলোতেও অনুসন্ধান চালাচ্ছেন কর্মকর্তারা।