রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১:২৪
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

৭ মাস ধরে মিসরীয় যুবকের পেটে মোবাইল সেট!

অনলাইন ডেস্ক  মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকদের চোখ কপালে।

আস্ত একটি মোবাইল ফোন ২৮ বছরের ওই যুবকটির পেটের ভেতর। গত সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। খবর গালফ নিউজের।

সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিল বলে চিকিৎসকদের জানায় যুবকটি। তার ধারণা ছিল এটি সে হজম করে ফেলতে পারবে।

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট।

এর পর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।