সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শামীম আহমেদ  বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মনির হোসেনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় দেন। মৃত্যুদন্ডের বিষয়টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা উপজেলার ভাওশিয়া গ্রামে ২০১৩ সালের ৬ জানুয়ারি ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামী মনির নিজ ঘরে স্ত্রী মাকসুদাকে মারধর করেন। এতে ওইদিন রাত সাড়ে ৮টায় মারা যান মাকসুদা। এরপর তার ভাই অলিউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সেখানে স্বামী মনির হোসেন, শ্বশুর শফী রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম এবং দেবর নাসির রাঢ়ীকে আসামি করা হয়। মামলা চলমান অবস্থায় শাশুড়ি রাশিদা বেগমের মৃত্যু হয়। ২০১৩ সালের ১৯ মে চার্জশিট দেয়া হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কাছে স্বামী মনির হোসেন দোষী সাব্যস্থ হওয়ায় তাকে মৃত্যুদন্ড এবং শ্বশুর ও দেবর নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। তবে এই রায়ে সন্তুষ্ট নয় বলে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান টিটু।

অপরদিকে সরকারী কৌশলী এ্যাড, ফয়জুল হক এই রায়ের মাধ্যমে অনেকেই সচেতন যে, অন্যায় করলে পাড় পাওয়ার কোন সুযোগ নেই।