সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউ তুঙ্গে: কেজরিওয়াল

অনলাইন ডেস্ক  দিল্লিতে বর্তমান সময়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ তুঙ্গে বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর-এনডিটিভির।

বৃহস্পতিবার কেজরিওয়াল দাবি করেন, দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সেপ্টেম্বরের শুরুতে। তখন আচমকাই দৈনিক সংক্রমণ পৌঁছে যায় চার হাজারের ঘরে। এখন দ্বিতীয় ঢেউ শীর্ষে উঠেছে।

গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে প্রায় ৪৫০০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তারপরে করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭০০ জন। ১৬ সেপ্টেম্বর দিল্লিতে ৪৪৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর আগে কখনও একইদিনে এতজন করোনায় আক্রান্ত হননি।

১৫ সেপ্টেম্বর দিল্লিতে আক্রান্ত হয়েছিলেন ৪২৬৩ জন। মারা গিয়েছিলেন ৩৫ জন। ১৭ সেপ্টেম্বর আক্রান্ত হয়েছিলেন ৪৪৩২ জন। মৃতের সংখ্যা ছিল ৩৮। ১৮ সেপ্টেম্বর আক্রান্ত হয়েছিলেন ৪১২৭ জন। মৃতের সংখ্যা ৩০। ১৯ সেপ্টেম্বর আক্রান্ত হয়েছিলেন ৪০৭১ জন। মৃতের সংখ্যা ৩৮।

দিল্লি প্রশাসন জানায়, টেস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই আরও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

৯ সেপ্টেম্বর প্রথম দিল্লিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪ হাজার ছোঁয়। তখন শহরে মোট সংক্রমণের সংখ্যা ওঠে ২ লাখে। ভাইরাস সংক্রমণ রীতিমতো উদ্বেগজনক মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাবে। এই সাত রাজ্যে করোনা অ্যাকটিভ কেস প্রায় ৬৩ শতাংশ। কোভিড পজিটিভ রোগীর ৬৫.৫ শতাংশই এই সাত রাজ্যে, মোট মৃত্যুর ৭৭ শতাংশও এই রাজ্যগুলো থেকেই।