শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাইডেনকে ট্রাম্পের সাবেক উপদেষ্টাসহ ৫০০ নিরাপত্তা বিশেষজ্ঞের সমর্থন

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধরনের ধাক্কা খেল ক্ষমতাসীন রিপাবলিকান শিবির। ট্রাম্প প্রশাসনের সাবেক এক প্রভাবশালী সামরিক উপদেষ্টাসহ প্রায় ৫০০ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন। খবর সিএনএনের।

ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনকে প্রকাশ্য সমর্থন দিয়ে এক খোলা চিঠি লিখেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ‘ওপেন লেটার টু আমেরিকা’ শীর্ষক চিঠিতে স্বাক্ষর রয়েছে ট্রাম্পের সময়কার অবসরপ্রাপ্ত জেনারেল পল সেলভার, যিনি যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের ভাইস-চেয়ারম্যান ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় জয়েন্ট চিফ অব স্টাফে নিয়োগ পাওয়া সেলভাকে ২০১৭ সালে আবারও পুনর্নিয়োগ দেন ট্রাম্প প্রশাসন। তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বাইডেন শিবিরকে সেলভার সমর্থনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞের খোলা চিঠিতে লেখা হয়েছে- ট্রাম্পের ঘৃণ্য মনোভাব ও ব্যর্থতার কারণে আমাদের বন্ধুরা এখন আর আমাদের বিশ্বাস করে না, আমাদের সম্মান দেখায় না। শত্রুরা আমাদের আর ভয় পায় না। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের মতোই জলবায়ু পরিবর্তন অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া দ্বারা প্রভাবিত… চীনের বিরুদ্ধে তার বাণিজ্য যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের কৃষক ও উৎপাদককেই ক্ষতিগ্রস্ত করছে।

বাইডেনকে সমর্থন দেয়াদের মধ্যে আছেন চার তারকা জেনারেল ও সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ পিটার কিয়ারেল্লি ও জর্জ ডব্লিউ বুশের আমলে পররাষ্ট্র বিভাগের উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করা রিচার্ড আর্মিটেজ।