শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

চাকরি হারাচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  মাদকাসক্ত পুলিশের ২৬ সদস্যকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার রাজধানীর মিরপুরে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার একথা জানান।

কমিশনার বলেন, সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করে ২৬ পুলিশ সদস্যের পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করা হবে। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, আমাদের বিশ্বাস এভাবে মাদকাসক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট মেসেজ যাবে যে আমরা কাউকে ছাড় দেব না।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) একেএম হাফিজ আক্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।