বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ক্ষমা চাওয়ার একদিন পরই দক্ষিণ কোরিয়াকে হুশিয়ারি

অনলাইন ডেস্ক  ক্ষমা চাওয়ার একদিন পরই চিরশত্রু দক্ষিণ কোরিয়াকে হুশিয়ারি দিল উত্তর কোরিয়া।

রোববার সিউলকে হুশিয়ারি দিয়ে পিয়ংইয়ং বলেছে, নিহত দক্ষিণ কোরিয়ার মৎস্য কর্মকর্তার মরদেহ খুঁজতে দেশটির জাহাজগুলো উত্তর কোরিয়ার জলসীমায় প্রবেশ করে তল্লাশি চালাচ্ছে। এই অনুপ্রবেশ দ্বিপক্ষীয় উত্তেজনা বাড়াতে পারে।

এ সময় নিহত কর্মকর্তার মরদেহ খুঁজে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করতে নিজেরাই তল্লাশি চালাবে বলে জানিয়েছে পিয়ংইয়ং।

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মৎস্য বিভাগের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করে উত্তর কোরিয়া সেনারা। উত্তর কোরিয়া বলেছে, তাদের জলসীমায় প্রবেশের পর ওই ব্যক্তি নিজের পরিচয় দিতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণে তার মাথায় ১০টির বেশি গুলি করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত সোমবার নিখোঁজ হওয়ার সময় ওই ব্যক্তি উত্তর কোরিয়া সীমান্তের ১০ কিলোমিটার অদূরে ইয়োনপিয়ং দ্বীপের কাছে একটি টহল নৌকায় ছিলেন। নৌকায় তিনি জুতা খুলে রেখেছিলেন।

সিউলের সেনাদের অভিযোগ, গুলি করার পরে উত্তর কোরিয়ার সেনারা ওই কর্মকর্তার শরীর আগুনে পুড়িয়ে দেয়। উত্তর কোরিয়া বলছে, তারা ওই ব্যক্তির শরীর পোড়াননি।

এ ঘটনার পরে দক্ষিণ কোরিয়ার কাছে পাঠানো চিঠিতে বিরলভাবে ক্ষমা প্রার্থনা করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ক্ষমা।

তিনি এটিকে লজ্জাজনক ঘটনা উল্লেখ করে বলেন, এমন ভয়াবহ ঘটনা ঘটা উচিত হয়নি। দক্ষিণ কোরিয়া এই ঘটনায় যৌথ তদন্তের অনুরোধ জানিয়েছে।