বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

প্রথমবারের মতো আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট আনল ইরান

অনলাইন ডেস্ক  আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য প্রথম গাইডেড রকেট উদ্বোধন করেছে ইরান।

সোমবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের স্থানী প্রদর্শনীতে এই গাইডেড রকেটের মোড়ক উন্মোচন করা হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সমরাস্ত্রের উদ্বোধন ও প্রদর্শন করা হচ্ছে দেশটিতে। এদিন নতুন ধরণের একটি বোমা ও ‘অযেরাখ্শ’ নামের একটি ক্ষেপণাস্ত্রও উন্মোচন করা হয়।

৮০ মিলিমিটারের এই রকেটের নাম দেয়া হয়েছে ফাদাক। লক্ষ্যবস্তুতে আঘাতের আগ মুহূর্ত পর্যন্ত এই রকেটের গতিপথ পরিবর্তন করা যায়।

ইরান এ পর্যন্ত ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরণের গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরি করলেও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট এটিই প্রথম।