বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫২
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের মধ্যে ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর বিজ্ঞানীরা বলছেন, ভারতে তারা আরেকটি চীনা ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস শনাক্ত করেছেন। এটি ভারতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করেছেন তারা।

হিন্দুস্তান টাইসমের খবরে বলা হয়েছে, এই ভাইরাসটি আর্থ্রোপড-বাহিত এবং শুকর ও কিউলেক্স মশার দেহে পাওয়া যাচ্ছে। সিকিউভি ভাইরাসটির উপস্থিতি চীন ও ভিয়েতনামে রয়েছে।

আইসিএমআর-এর ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীরা ভাইরাসটির অ্যান্টিবডি আবিষ্কার করেছেন। রাজ্যের ৮৮৩ জন মানুষের নমুনার মধ্যে দুটিতে এই অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। এতে প্রমাণিত হয়, কোনো একসময় এই দুই ব্যক্তি সিকিউভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের একজনের ২০১৪ ও অপরজনের ২০১৭ সালে নমুনা পরীক্ষা করা হয়েছিল। খবরে বলা হয়েছে, কর্নাটকে এই দু্ইজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গবেষণার পর বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, মশার দেহে সিকিউভি ভাইরাসের প্রতিলিপিকরণের ফলে ভারতে রোগ ছড়ানোর আশঙ্কা থাকছে।

ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৬০ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রাণয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২১৭০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে।