রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাসচাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণ রায় ১ অক্টোবর

ডেক্সরিপোর্ট  বাসচাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণ বিষয়ে রুল ও রিটের ওপর রায়ের জন্য ১ অক্টোবর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায়ের এ সময় নির্ধারণ করেন।

রাসেল সরকারের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়ে করা রিটটি রায়ের জন্য ছিল ৫ নম্বর ক্রমিকে। আদালত রায়ের জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন।
২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস চাপা দিলে পা হারান রাসেল। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী উম্মে কুলসুম রিট করেন। একই বছরের ১৪ মে হাইকোর্টের দেয়া রুলে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। গত ৫ মার্চ রুলের ওপর শুনানি শেষ হয়। সেদিন আদালত ১৫ এপ্রিল রায়ের জন্য দিন রাখেন।

তবে করোনা মহামারীর কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আদালতে ছুটি চলে। পরে হাইকোর্টের দ্বৈত বেঞ্চটি পুনর্গঠন করা হয় ও বিচারিক এখতিয়ার পরিবর্তন করা হয়। ফলে আর রায় হয়নি। পরে প্রধান বিচারপতি দ্বৈত বেঞ্চটি গঠন করে দেন। এই বেঞ্চ বৃহস্পতিবার আলোচিত মামলার রায় দেবেন।