শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৫৭
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বাংলাদেশকে করোনার ভ্যাকসিন কিনতে ৩০ লাখ ডলার দিচ্ছে এডিবি

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ও জরুরি চিকিৎসাসামগ্রী কেনার জন্য বাংলাদেশকে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে চুক্তি সই হয়। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ওই চুক্তিতে সই করেন।

জাপান সরকারের আর্থিক সহায়তায় গঠিত ‘এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে বাংলাদেশকে এই অর্থ দিচ্ছে এডিবি।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন, বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন কেনার জন্য এই অনুদান দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এই ভ্যাকসিন এখনও তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে এবং বাংলাদেশ সরকার জনগণের জন্য যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে চাইছে। করোনা প্রকোপ আপাতত নিয়ন্ত্রিত থাকলেও এই মহামারীকে দমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরো মাত্রায় সচল করতে জনগণকে ভ্যাকসিন দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।