শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক নিয়ে যা বলছে ইরান

অনলাইন ডেস্ক  পরমাণু বিষয়ে চূড়ান্ত সমঝোতায় উপনীত হতে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে গোপন বৈঠক শুরু হয়েছে বলে কুয়েতের একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে।

‘আল জারিদ’ নামে ওই সাময়িকীর এক প্রতিবেদনে দাবি করা হয়, ওমানে অনুষ্ঠিত ওই বৈঠকে দু’পক্ষই সহযোগিতামূলক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছে তেহরান।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এ ধরনের মিথ্যা প্রচারণা শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেই কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে কোনো আলোচনার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই তার ভুল স্বীকার করে নিতে হবে, ইরানবিরোধী নির্যাতনমূলক নিষেধাজ্ঞা ও একতরফা বেআইনি যুদ্ধ বন্ধ করতে হবে।

তাহলেই কেবল পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে।

সূত্র: ইরনা