সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫১
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

সপ্তাহে ২০ ফ্লাইট চলবে সৌদি রুটে: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট  পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে ১ অক্টোবর থেকেই বাংলাদেশ-সৌদি আরব রুটে সপ্তাহে ২০টি করে ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ও সৌদি এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট চলাচল করবে।

বুধবার গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বৈঠককে ফলপ্রসূ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে সপ্তাহে ২০টি করে ফ্লাইট যাবে। এর ফলে দ্রুতই অধিক সংখ্যক প্রবাসী সৌদি ফিরতে পারবেন বলে আমরা আশা করছি। সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে শ্রমিক পাঠানো নিয়ে সমস্যা নেই বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরাত এরসঙ্গে এখন সপ্তাহে ১৭টি ফ্লাইট চলাচল করে। তারা এটাকে আরও বাড়াতে চান।

দেশে অবস্থান করা প্রবাসী কর্মীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে পর্যায়ক্রমে পাঠানো হবে। আর যারা গত মার্চে ভিসা পেয়েছিলেন কিন্তু মেয়াদ শেষ। তাদের ভিসা রি-ইস্যু করতে হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং কফিল (চাকরিদাতা) আর নিয়োগ দেবেন না তাদের বিষয়ে ‘কিছু করার নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এমন শ্রমিকদের সংখ্যা অর্ধশত বলে জানান এ কে আবদুল মোমেন।

আলোচনা সভায় সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। কাতারের আমির ইন্তেকাল করায় দেশটির প্রতিনিধির কেউ সভায় যোগ দেয়নি।