মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৭
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিএমপি পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক  অক্টোবর থেকে সারাদেশের পুলিশের ন্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন হচ্ছে।পূর্বের মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন এক সিরিজের মোবাইল নম্বর পাচ্ছেন পুলিশ সদস্যরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,জনগনকে দ্রুত সময়ে কাংক্ষিত সেবা নিশ্চিত করতে আইজিপি থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের সদস্যদের মোবাইল ফোন একই সিরিজের আওতায় আনতে পুরাতন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেয়া হয়েছে।যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান,বাংলাদেশ পুলিশের সর্বাগ্রে প্রয়োজন সর্বাধুনিক ও সেরা প্রযুক্তির যোগাযোগ নেটওয়ার্ক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কমিউনিকেশন অতি গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে। ফলে এসব মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে একদিকে পুলিশ সদস্যরা যেমন বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। অন্যদিকে জনগণও বিভ্রান্ত হচ্ছে। এর ফলে পুলিশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং জনগণকে কাংক্ষিত সেবা প্রদান বিলম্বিত হচ্ছে। তাই বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফর্মে নিয়ে আসতে নতুন মোবাইল নম্বর দেয়া হয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ প্রদান করা হয়েছে।

বিএমপি পুলিশের গুরুত্বপূর্ন পরিবর্তিত নম্বর সমুহ হচ্ছে: পুলিশ কমিশনার:০১৩২০-০৬৪০০০,অতিঃ পুলিশ কমিশনার(হেডকোয়ার্টাস)০১৩২০-০৬৪০০৫,অতিঃ পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)০১৩২০-০৬৪০০৬,উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর)০১৩২০-০৬৪০২০,উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস)০১৩২০-০৬৪০২২,উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড প্রসিকিউশন)০১৩২০-০৬৪৩৯০,উপ-পুলিশ কমিশনার(সিএসবি)০১৩২০-০৬৪৫৩০,উপ-পুলিশ কমিশনার(ডিবি)০১৩২০-০৬৫১১০,উপ-পুলিশ কমিশনার(দক্ষিন)০১৩২০-০৬৫৪৪০,উপ-পুলিশ কমিশনার(উত্তর)০১৩২০-০৬৫৫৫০,উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক)০১৩২০-০৬৪৬৭০।