মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৭
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ল

ডেক্সরিপোর্ট  আরেক দফা বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনা পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই চলমান ছুটি আরও বাড়ানো হবে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস। করোনা পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। কয়েক দফা বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।