মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৫ অক্টোবরের পর ভারতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে

অনলাইন ডেস্ক  আগামী ১৫ অক্টোবরের পর থেকে শর্ত মেনে ভারতে স্কুল-কলেজ ও সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

করোনা ভাইরাসের কারণে দেশটিতে লকডাউনের শুরু থেকেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে তাদের চতুর্থ পর্বের লকডাউনের সময়সীমা। পঞ্চম ধাপে পা দেয়ার আগেই নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।

১৫ অক্টোবরের পর থেকে স্কুল-কলেজ ও কোচিং খোলার জন্য যেসব নির্দেশিকা মানতে হবে:

১. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শ করে সবুজ সঙ্কেত দেবে রাজ্য সরকার

২. ১০ বছরের কম বয়সের শিশুদের জন্য বাইরে মেলামেশা করা ঝূঁকিপূর্ণ

৩. শিক্ষার্থীদের উপস্থিতির জন্য জোর করা যাবে না

৪. একমাত্র অভিভাবকরা লিখিত অনুমতি দিলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে পারবে শিক্ষার্থীরা

৫. কেন্দ্র জানিয়েছে, অনলাইন ক্লাস এবং দূরশিক্ষাই এখন তাদের প্রথম পছন্দ

৬. আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে

৭. ৩১ অক্টোবর পর্যন্ত কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন জারি থাকবে

বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড়পত্র দেয়া হলেও, প্রতিটি ধাপেই মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিষয় মেনে চলার কথা বলা হয়েছে। এর আগে ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে রাজ্যে যাত্রা, নাটক, থিয়েটার, চলচ্চিত্রসহ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।