মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

পাকিস্তানি বাহিনীর হামলায় তিন ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক  জম্মু-কাম্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় তিন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৃথক ঘটনায় তারা নিহত হয়েছেন। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। তবে পাল্টা হামলায় কী পরিমাণ ক্ষতি হয়ে তা জানানো হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় সেনার অবস্থান লক্ষ্য করে মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, বুধবার রাতে বিনা উসকানিতে পাকিস্তানি সেনাবাহিনী মানকোট ও কৃষ্ণাঘাতি সেক্টরে গুলি বর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেলে দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ হামলায় আরও চারজন সেনাসদস্য আহত হয়েছে। এ হামলায় গুযরুতর আহতদের উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে পঞ্চ সেক্টরে গোলা বর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় অবস্থানের এ হামলা চালিয়েছে বলে দাবি করছে দিল্লি।