শামীম আহমেদ বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২শত ৫৫টি ওয়ার্ডের ২ হাজার ৫০টি অস্থায়ী টিকাদন কেন্দ্রে ৪ হাজার ১শত স্বেচ্ছাসেবক কর্মীদের মাধ্যমে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২লক্ষ ৭৫ হাজার ৪শত ৯৮ জন শিশুকে ২লক্ষ ক্ষমতা সম্পূর্ণ আই ইউ লাল ক্যাপসুল ও ০৬ হইতে ১১ মাস বয়সের ১লক্ষ ক্ষমতা সম্পূর্ণ ১টি করে নীল রঙের ৩৩ হাজার ৫জন শিশুকে সর্বমোট ৩ লক্ষ, ৫শত ৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবার কার্যক্রম কর্মসূচি উপলক্ষে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর সকাল ১১টায় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যলয়ে জাতীয় ভিটামিন ‘ত্র’ প্লাস ক্যাম্পেইন ৪থেকে ১৭ অক্টোবর ২০২০ বাস্তবায়নের লক্ষ্যে সংবাদকর্মীদের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, আগামী ৪ই অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বরিশাল জেলার প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন প্রর্যায়ের টিকাদান কেন্দ্রে ০৬ থেকে ১১ মাস বয়সের শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদেরকে সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত ভিটামিন ‘ত্র’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় প্রতিটি টিকাদান কেন্দ্রে ২জন স্বেচ্ছাসেবক,প্রতি ওয়ার্ডে ২ জন করে মাঠ কর্মী ও ১ জন প্রথম সারির সুপরিভাইজার দায়ীত্ব পালন করবেন।
এছাড়া জাতীয় ভিটামিন ‘ত্র’ ক্যাপসুল ক্যাম্পেইন কর্মসূচি সফল করার জন্য ইতি মধ্যে স্ব স্ব এলাকায় সাধারন মানুষকে অবহিত করার জন্য মাইকিং করা সহ বিভিন্ন মসজিদ থেকে প্রচারনা করা হবে বলে তিনি জানান।
এসময় তিনি জানান, প্রতিটি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাবারের পূর্বে সকল মায়েরা যেন এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতনা মেনে চলেন।
পাশিাপাশি প্রতিটি কেন্দ্রে হ্যান্ড ওয়াস ও হ্যান্ডসেনিটাইজার রাখা থাকবে সকলেই ব্যবহার করে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ডাঃ মুহাইনুল ইসলাম, ইব্রাহিম খলিল ও ইপিই বরিশাল জেলা সুপারেনটেন্ড বজলুর রহমান।
ওরিয়েন্টেশন কর্মশালায় বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টাস ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব ও বরিশাল টেলিভিশন রিপোটার সহ ৭০ জন সংবাদ কর্মী অংশ গ্রহন করে।