মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫১
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণায় কর্মপরিকল্পনা নির্ধারন সভা অনু্ষ্ঠিত

মোস্তাফিজাররহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার বিষয়ে কর্মপরিকল্পনা ও তারিখ নির্ধারন সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিল্ডিং বেটার ফর গার্লস (বিবিজিএফ) প্রকল্প আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনু্ষ্ঠিত হয়। সভায় ২০১৭ সাল হতে জিআইউ ইউনিটের তথ্যানুযায়ী, ১৯ বছরের নিচের প্রসূতি মায়ের তথ্য, স্কুলে ঝড়ে পড়া শিক্ষার্থীর তথ্য এবং বিবাহের সকল তথ্য আপডেটের মাধ্যমে ইউনিয়নকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার বিষয়ে কর্মপরিকল্পনা তৈরীর আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, নজরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ,কুড়িগ্রাম, আব্দুল্লাহ আল নোমান, প্রকল্প সমন্বয়কারী, বিবিজিএফ প্রকল্প, ঝর্ণা বেগম, কো- অর্ডিনেটর, বিবিজিএফ প্রকল্প, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ইউনিয়ন চেয়ারম্যান ও ফেসিলিটেটরগণ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুব লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা প্রমুখ।