রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ইসির মামলার সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে এ মামলা করা হবে।

সাংবাদিকদের সঙ্গে ঢাকা–৫ ও ঢাকা–১৮ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্থানীয় সাংসদ বিধিবহির্ভূত আচরণ করেছেন। এ সংক্রান্ত যথেষ্ট তথ্য উপাত্ত কমিশনের হাতে আছে। যা মামলা করার জন্য যথেষ্ট। পরে পুলিশ এটি তদন্ত করবে। এর বাইরে আরো কোনো অভিযোগ আছে কি না তা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে তিনজন সদস্য থাকবেন।

এর আগে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে চরভদ্রাসনের ইউএনওকে ফোনে গালিগালাজ করছেন নিক্সন চৌধুরী। কিন্তু অডিওটি সম্পূর্ণ এডিট করা এবং তার নয় বলে দাবি করেন তিনি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী জানান, নির্বাচনে দিনব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের কারণে অনেকেই ক্ষুব্ধ ছিলেন। প্রশাসনের অনুরোধেই তাদের শান্ত করার জন্য সেখানে উপস্থিত হন তিনি।