বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম

ডেক্সরিপোর্ট  করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের মধ্যেই আবারও স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও ২২, ২১ ও ১৮- এই তিন মানের স্বর্ণের ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৩৩৩ টাকা। ফলে বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্ব‌র্ণের ভ‌রির দাম পড়বে ৭৬ হাজার ৩৪১ টাকা।

বুধবার নতুন এই দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। নতুন এই দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন তারা।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা। যা বুধবার পর্যন্ত বিক্রি হয়েছে ৭৪ হাজার ৮ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৭৩ হাজার ১৯২ টাকায়। যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৮৫৯ টাকায়।

আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি কিনতে লাগবে ৬৪ হাজার ৪৪৪ টাকা। যা বুধবার ৬২ হাজার ১১১ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৫৪ হাজার ১২১ টাকায়। এই মানের স্বর্ণ বুধবার বিক্রি হয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকায়।

তবে রুপা বিক্রি হবে আগের দামেই। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে এক হাজার ৫১৬ টাকা।