রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চীন থেকে আরও ৭টি প্রশিক্ষণ বিমান পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক  বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য চীন থেকে ক্রয় করা ৭টি বিমান দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, চীনের তৈরী অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় CATIC এর মাধ্যমে বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে।

এই ৭টি বিমান দেহং মাংসি, চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সরাসরি সফল ফেরী ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে অবতরন করে।

ওই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক, পিএসসি, জিডি (পি)। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরনের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতিতে সেখানে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসাররা বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন ক্রয়কৃত এ ৭টি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।