শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সৌদি আরবও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে: পম্পেও

অনলাইন ডেস্ক  সৌদি আরবও ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে বলে আশা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।তিনি বলেন, আমাদের প্রত্যাশা সৌদি আরব ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করবে।

বুধবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকতার জন্য আগস্টে স্বাক্ষরিত বিতর্কিত আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ওই অঞ্চলটিতে কূটনীতিতে অংশ নেয়ার জন্য সৌদি আরবকে আহ্বান জানান।

আমি আশাকরি সৌদি আরব ফিলিস্তিনি পক্ষকে ইসরাইলের সঙ্গে ফের সংলাপ ও আলোচনার জন্য উৎসাহ দেবে, বলেন পম্পেও।

আলোচনায় পম্পেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তেহরান এই অঞ্চলে খারাপ একটি শক্তি হিসেবেও আখ্যায়িত করেছেন।

বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী সৌদির আরামকো কোম্পানিতে ড্রোন দিয়ে হামলার বিষয়ে ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

ইয়েনি শাফাক