সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

ডেক্সরিপোর্ট  যশোরের অভয়নগরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব ব্রিজ এলাকায় প্রাইভেটকারে করে একটি পরিবার বেড়াতে আসে। প্রাইভেটকারটি ফেরার পথে ভৈরব ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে ঠেলে সরকার ওয়ে ব্রিজের বিপরীত মুখে রেললাইন পর্যন্ত নিয়ে থেমে যায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের টিম আধঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত কার থেকে দুইজন নারী, দুইজন শিশু ও ড্রাইভারকে বের করতে সক্ষম হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন মারা গেছেন। আহত ড্রাইভারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের বলেন, দুইজন নারী ও দুইজন শিশু নিহত হয়েছে। আহত ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।