রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইন্টারনেট-ডিশ সংযোগ বন্ধের সিদ্ধান্ত স্থগিত

ডেক্সরিপোর্ট  সারাদেশে ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সরকারের আশ্বাসে পরিপ্রেক্ষিতে আইএসপিএবি ও কোয়াব তাদের কর্মসূচি স্থগিত করেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক জুম মিটিংয়ে এ ঘোষণা দেয়া হয়।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং মহাসচিব ইমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিনা নোটিশে বিদ্যুতের খুঁটিতে ঝুলানো তার অপসারণ করলে ইন্টারনেট ও ডিশ বন্ধ করে দেয়া হবে ঘোষণা দিয়েছিল এ সংগঠন দুটি। ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ইন্টারনেট-ডিশ বন্ধ থাকবে বলে জানিয়েছিল তারা।