নিজস্ব প্রতিবেদক বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কোটালীপাড়া উপজেলার মধ্যকান্দি গ্রামের সামাদ হাওলাদারের চার বছরের মেয়ে মরিয়ম আক্তার মঙ্গলবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়।
অনেক খোজাখুজির পরে মরিয়মকে পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.মামুন মোল্লা তাকে মৃত ঘোষনা করেন।