বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনু্ষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাহবাজার রংধণু পাঠাগার ও চাষী ক্লাবের যৌথ আয়োজনে ” বঙ্গবন্ধু কাপ ” ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ২য় সেমিফাইনাল খেলা অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার ১৯ অক্টোবর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহবাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রী) মাদ্রাসা মাঠে অনু্ষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাজার রংধণু পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরকার, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাবলুর রহমান সাগর, ব্যবসায়ী খোরশেদ আলম, সাবেক ফুটবলার সলিমুল্ল্যাহ সেলিম প্রমুখ।

খেলায় উপজেলার কুটিবাড়ী মর্ডাণ ফুটবল দল ও ফুলবাড়ী আদর্শ ফুটবল দল পরস্পরের মোকাবিলা করে। চরম উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগের জন্য বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় মাদ্রাসা মাঠ।

খেলায় কুটিবাড়ী মডার্ণ ফুটবল দল ফুলবাড়ী আদর্শ ফুটবল দলকে ১ – ০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।