শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য পুলিশ সার্বক্ষনিক সেবা দিতে প্রস্তুত থাকবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত রয়েছে।যার কারনে সব ধর্মের মানুষ এখানে নির্বিঘ্নে নিরাপদে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।পূজা চলাকালীন সময়ে পুলিশের মোবাইল টিম,ভিডিও ক্যামেরা টিম সহ সাদা পোষাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দ্বায়িত্বে থাকবে।তবে প্রতিবছরের ন্যায় এবার মন্ডপের ভিতরে স্থায়ী দায়িত্বে পুলিশ থাকবেনা।মহামারী করোনাকালে ইসলাম ধর্মসহ সকল ধর্মের অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে।যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে।সুতরাং পূজামন্ডপে স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন করুন।

মঙ্গলবার (২০অক্টোবর)সকাল১০ টায় বরিশাল এয়ারপোর্ট থানায় পুলিশ পরিদর্শক(তদন্ত)শাহ মোঃ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,সবাই যাতে নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে হিন্দু ধর্মের বৃহত্তম উৎসব দূর্গাপূজা উদযাপন করতে পারেন সে জন্য পুলিশ সার্বক্ষনিক আপনাদের সেবা দিতে প্রস্তুত থাকবে। পূজা চলাকালীন সময়ে জরুরী অবস্থা মোকাবেলার জন্য পূজা মন্ডপে বিট অফিসার,এ্যাম্বুলেন্স,ফায়ারসার্ভিস, বিদ্যুত বিভাগের ফোন নাম্বার দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে।পূজা মন্ডপে আলাদা পোষাকধারী স্বেচ্ছাসেবক রাখতে হবে।মন্ডপের ভিতরে একসাথে ২০ জনের বেশী অবস্থান করা যাবেনা।প্রত্যেক মন্ডপে প্রবেশ এবং বের হওয়ারপথে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবস্থা করতে হবে।কোন রকম পটকা বা আতশবাজি ফোটানো যাবেনা।মাস্ক ছাড়া মন্ডপে প্রবেশ করতে দেয়া হবেনা।মন্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র ও বিশুদ্ধ পানি রাখতে হবে।পূজাকে সামনে রেখে কোন বিশৃঙ্খলা বরদাশত করা হবেনা।কতিপয় সুযোগ সন্ধানী ব্যাক্তি পটকা, আতশবাজি ফুটিয়ে আনন্দের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। পূজা মন্ডপের যেকোন সমস্যার বিষয়ে পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।

মতবিনিময় সভায় এয়ারপোর্ট থানাধীন ১৯ টি পূজামন্ডপের নের্তৃবৃন্দ এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।