শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ঢাকায় ধর্ষণ বিরোধী আন্দোলনে অংশ নেয়া নেতা আগৈলঝাড়ায় ধর্ষণ মামলায় আটক

ডেক্সরিপোর্ট  বাম ছাত্র সংগঠনের পক্ষে ঢাকার শাহাবাগে ধর্ষন বিরোধী আন্দোলনকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী সাজ্জাদ গাজীকে আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

থানা অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, সোমবার সন্ধ্যায় একটি বন্দরের ঝাড়দারের মেয়ে ওই ছাত্রীকে (১৯) ঘরে একা পেয়ে ধর্ষণ করে উপজেলার আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে সাজ্জাদ গাজী (২৫)। আকস্মিক ছাত্রীর মা ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের ঘটনা দেখে লোকজন ডাকলে স্থানীয়রা ধর্ষক সাজ্জাদকে আটক করে। এঘটনায় ধর্ষিতা ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতেই থানায় সাজ্জাদকে আসামি করে মামরা দায়ের করেন।

সূত্র মতে, দেশে সম্প্রতি ধর্ষণ বিরোধী আন্দোলনে ঢাকার শাহাবাগের একটি সভায় একটি বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী আন্দোলন করে গত বুধবার বাড়ি আসে সাজ্জাদ। গ্রেফতারকৃত সাজ্জাদ ঢাকার তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র এবং বিবাহিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাবুব আলম খান এজাহারের বরাত দিয়ে জানান, নওমুসলিম পরিবারের ধর্ষিতা কলেজছাত্রীর বাবা মারা যাবার পরে আর্থিক অনটনের কারণে তার মা একটি বন্দরে ঝাড়দারের কাজ করছেন। সেই কারণে ওই বন্দরে একটি ঘর ভাড়া নিয়ে দুই মেয়েসহ বসবাস করে আসছিলেন তিনি। তার মেয়ে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।