রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আলুর দাম ৫ টাকা বাড়াল সরকার

ডেক্সরিপোর্ট  খুচরা বাজারে আলুর দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার থেকে খুচরা বাজারে এই দাম কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর দাম পুনঃনির্ধারণ করা হয়।

বৈঠকে প্রথমে আলুর কেজিপ্রতি দাম খুচরা পর্যায়ে ৩৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ২৬ টাকা প্রস্তাব করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। এতে বাজার কমিটি ভেটো দেয়।

পরে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং হিমাগারে ২৭ টাকা দাম প্রস্তাব করা হয়। শেষপর্যন্ত এই প্রস্তাব গৃহীত হয়।

এতে করে এখন থেকে খুচরা বাজারে আলুর বিক্রি হবে ৩৫ টাকায়, আর পাইকারিতে ৩০ টাকা।

এদিকে আলুর দাম নির্ধারণ করা হলেও এখনো দাম কমাননি ব্যবসায়ীরা। ফলে বাজারে বেশি দামেই বিক্রি হচ্ছে আলু।