বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বগুড়ায় আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা

ডেক্সরিপোর্ট  বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোস্তাফিজার রহমান মোস্তা (৫২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে তার বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাফিজার রহমান মোস্তা শিবগঞ্জ থানার পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সদস্য, একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও এমএবি ইট ভাটার মালিক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আলাদীপুরে তার ইট ভাটায় যাওয়ার কথা বলে বের হন। রাত ২টা পর্যন্ত তার স্ত্রী ফোন করলেও কেউ রিসিভ করেনি। বুধবার সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে মোস্তাফিজারের গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, পুকুর পাড়ে মরদেহ পাওয়া গেলেও সেখানে হত্যা করার কোনো আলামত নেই। একারণে তারা ধারণা করছেন মোস্তাফিজারকে অন্য কোথাও হত্যা করে মরদেহ তার বাড়ির কাছে পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে। নিহতের হাত-পায়ের রগ কাটা ছাড়াও মাথায় আঘাতের চিহ্ন এবং পা ভাঙা ছিল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।