বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৫
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সৌদি রাজপুত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক  সৌদি আরবের রাজপুত্র নাওয়াফ বিন সাদ বিন সউদ বিন আবদুল আজিজ আল সাউদ মারা গেছেন।

দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানিয়েছে। মঙ্গলবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

রাজপুত্র নাওয়াফের মৃত্যুতে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সৌদি বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌদি রাজ পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়ে সাধারণত বিস্তারিত জানানো হয় না। সৌদি রয়্যাল কোর্ট শুধু মৃত্যুর সময় ও জানাজার বিষয়টি রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়ে থাকে।