সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দেশে করোনায় মৃত্যু ২৪ ,নতুন শনাক্ত ১৬৯৬

ডেক্সরিপোর্ট  মহামারী করোনায় দেশে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৯৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৬৮৭ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

নতুন ২৪ জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৬৯৬ জনের দেহে। দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন।

নতুন ১৬৮৭ জন সুস্থ হয়ে সেরে ওঠার তালিকা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১০ হাজার ৫৩২ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশে করোনা ছোবল বসায় ৮ মার্চ, সেদিন প্রথম করোনা রোগী ধরা পড়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয় দেশে।