সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবারও অস্বীকার করেছে ইরান। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটি।

এ বিষয়ে জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র আলী রেজা মিরইউসেফি বলেন, মার্কিন দাবি ভিত্তিহীন। ইরান কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না বরং যুক্তরাষ্ট্রই অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে থাকে।

তিনি আরও বলেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কোনো আগ্রহই আমাদের নেই। মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের কাছে গুরুত্ব বহন করে না। খবর ইরনার।

বুধবার আকস্মিক আয়োজন করা এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‌্যাটক্লিফ অভিযোগ করে বলেন, মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থক ভোটারদের কাছে হুমকি দিয়ে ইমেইল পাঠাচ্ছে ইরান।

অস্থিরতা উসকে দেয়ার উদ্দেশ্যেই ইমেইলগুলো পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিষয়টি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান জাতিসংঘে অবস্থিত ইরানি মিশনের মুখপাত্র আলী রেজা মিরইউসেফি।

তিনি বলেন, বিশ্বের সামনে এটা স্পষ্ট যে- যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগও মার্কিন নির্বাচন পদ্ধতির নিরাপত্তার বিষয়ে সেদেশের ভোটারদের মধ্যে অনাস্থা সৃষ্টির চেষ্টার অংশ।