সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

নিয়মিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে: পুলিশ সুপার সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন,মানুষের শারীরীক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস যোগায় অপরদিকে তা প্রেরনারও উৎস।নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে।প্রতিবারের ন্যায় এবারেও আমরা একটা টিম তৈরী করবো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগীতা-২০২০ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আমরা বরিশাল রেঞ্জ পুলিশ একটি পরিবারের সদস্য।এখানে সবাই সমান। কারো মধ্যে কোন প্রতিহিংসা নেই।যে ভাল খেলবে তাকেই আমরা সিলেক্ট করবো।এখানে কোন পক্ষপাতিত্ব করা হবেনা।আমাদের এখানে একটি মেডিকেল টিম আছে।আমরা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে খেলবো।কারো আচরনে কোন খেলোয়ার যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাইমুল হক,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)শাহজাহান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,সহকারী পুলিশ সুপার উজিরপুর সার্কেল আবু জাফর মোঃ রহমাতুল্লাহ প্রমুখ।