বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈবাহিক ধর্ষণকে অপরাধ বিবেচনায় নিতে আইনি নোটিশ

ডেক্সরিপোর্ট  বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করে আইন সংশোধনী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার এক নারী সাংবাদিকের পক্ষে এ আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাহিদ চৌধুরী জনি।

নোটিশ পাঠানো হয়েছে- আইন মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ল কমিশনের চেয়ারম্যান, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অব বাংলাদেশের চেয়ারম্যান, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের ডিজি এবং সমাজসেবা অধিদফতরের ডিজিকে।

নোটিশে বলা হয়েছে, বৈবাহিক জীবনে স্বামী কর্তৃক ধর্ষিত হলে বাংলাদেশের প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনও আইনি পদক্ষেপ নিতে পারেন না নারীরা। অথচ গবেষণায় এসেছে, এ বছর ৬৪ জেলার মধ্যে ২৭ জেলাতেই বৈবাহিক ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের জন্য আইনের সুরক্ষা নিশ্চিতে এখন আইন সংশোধন সময়ের দাবি।