সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাবনায় ২ সন্তানকে বিষ খাইয়ে প্রাণ দিলেন মা!

ডেক্সরিপোর্ট  পাবনার সুজানগরে রুমা খাতুন (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় তার দুই সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে– পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ নিজে বিষ খাওয়ার পর তার সন্তানদেরও ভাতের সঙ্গে বিষ খাওয়ান।

মৃত গৃহবধূ রুমা ওই গ্রামের মো. বাচ্চু মণ্ডলের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ নিজে ভাতের মধ্যে বিষাক্ত ট্যাবলেট খায় এবং তার ১০ বছর ও ১৩ বছরের দুই শিশুপুত্রকে বিষাক্ত ট্যাবলেট ভাতের মধ্যে মিশিয়ে খাওয়ায়।

রাত ৯টার দিকে রুমা ও তার দুই সন্তানকে উদ্ধার করে প্রথমে সুজানগর হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। এ সময় দুই সন্তানের অবস্থার অবনতি হলে তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাতেই দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি– পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ বিষপান করার পর দুই সন্তানকেও বিষপান করাতে পারেন।

হাসপাতালের বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাতে হাসপাতালে নিয়ে আসার পর দুই শিশু বমি করে এবং বমির সঙ্গে এক ধরনের ট্যাবলেট বের হয়।

তবে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ওই গ্রামের একাধিক সূত্র জানায়, বাচ্চু মণ্ডলের সঙ্গে তার ভাইদের বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।