সোমবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:০৯
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর ৫ বছরের জেল

ডেক্সরিপোর্ট  জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে  ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে বাদী লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ‘আসামি’কে মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

সোমবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।কারাদণ্ডের পাশাপাশি ওই নারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে নিজ বাড়িতে লিলিফা বানু রাতে একা রুমে শুয়ে পড়েন। একই গ্রামের রুহুল আমিন রাতে কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে।

পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন।

তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রুহুল আমিনকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ঘটনার সত্যতা স্বীকার করেন।