শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৩১
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

অতীত কাল থেকেই খেলাধুলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে স্বীকৃত: পুলিশ সুপার সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন,অতীত কাল থেকেই খেলাধুলা মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে স্বীকৃত।খেলা ধুলার জয় পরাজয় থেকে মানুষ খুব সহজেই জীবনের জয় পরাজয় গুলোকে মেনে নিতে শিখে।খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস যোগায় অপরদিকে তা প্রেরনারও উৎস।আমরা ভাল একটা টিম তৈরী করার জন্য এ খেলার আয়োজন করেছি।খেলায় জয় পরাজয় থাকা সত্বেও এ খেলাকে ধরে রাখতে হবে।

সোমবার (২ নভেম্বর) বিকালে বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল রেঞ্জ আন্তঃ জেলা ক্রিকেট প্রতিযোগীতা-২০২০ এর পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,আজকের এ খেলার মাধ্যমে সবার মাঝে অনুপ্রেরনা তৈরী হয়েছে।বরিশাল বনাম পটুয়াখালী দু দলই ভাল খেলছে।দু দলের খেলাই প্রানবন্ত হয়েছে। কে ভাল খেলছে আর কে খারাপ খেলছে সেটা দেখার বিষয় নয়।আমরা বরিশাল রেঞ্জ পুলিশ একটি পরিবারের সদস্য।এখানে সবাই সমান। কারো মধ্যে কোন প্রতিহিংসা নেই।মনে রাখতে হবে ভাল খেলোয়াররা কোন খারাপ নেশার দিকে ঝুঁকতে পারেনা।সুতরাং ভাল খেলোয়ার হিসেবে আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল পুলিশ কমান্ডিং ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ মহিউল ইসলাম, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাইমুল হক,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)শাহজাহান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার প্রমুখ।

উল্লেখ্য,গত ২৯ অক্টোবর বরিশাল আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগীতা শুরু হয়েছিল। এতে মোট ছয়টি দল অংশগ্রহন করে।খেলায় বরিশাল জেলা পুলিশ ১৪৬ রান করে এবং পটুয়াখালী জেলা পুলিশ ১২২ রান করে।বরিশাল জেলা পুলিশ পটুয়াখালী জেলা পুলিশকে ২৪ রানে পরাজিত করে বিজয়ী হয়েছে।