সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভিয়েনায় বন্দুকধারীদের হামলা,নিহত ৩

অনলাইন ডেস্ক   অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক বন্দুকধারীও রয়েছেন।

সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে বন্দুকধারী ব্যক্তিরা ভিয়েনার কেন্দ্রস্থলের ছয়টি স্থানে এলোপাতাড়ি গুলি চালান। এতে একজন সাধারণ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে।

হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্তত ১৪ ব্যক্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা গুরুতর।

পুলিশের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া একজন সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ জানিয়েছেন, হামলার ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশ অন্তত এক হামলাকারীকে খুঁজছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ভিয়েনার কেন্দ্রস্থলে অবস্থিত ইহুদিদের উপাসনালয় সিনাগগের কাছেও গুলির ঘটনা ঘটেছে। তবে এ সময় সিনাগগ বন্ধ ছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন।

কতজন হামলাকারী এই হামলায় অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অস্ট্রিয়ার গণমাধ্যম বলছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।