শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল: ওবায়দুল কাদের

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডের ‌অনেক রহস্য উন্মোচন হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

আজ মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। সকাল ৮টায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

তিনি বলেন, অভিভাবকশূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্বশূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল।

ওবায়দুল কাদের বলেন, একটি বিদেশি দূতাবাসের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় নেতাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এসব ষড়যন্ত্রের অনেকটাই জাতি জানতে পেরেছে। তবে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ কী তা উদঘাটন করে জাতির সম্মুখে তুলে ধরার তাগিদ দেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহি জনতার বিপ্লবের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এ বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।