রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গতবারের চেয়েও বেশি ইলেক্টোরাল ভোট পাব: ট্রাম্প

অনলাইন ডেস্ক  গতবারের চেয়েও বেশি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সকালে ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, গতবার আমি ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছিলাম এবং সেটা অনেক বড় সংখ্যা ছিল। আমি মনে করি এবার তার চেয়ে বেশি ভোট পাব। সে সংখ্যাটা এবার টপকে যাবো। আমি মনে করি, আমাদের আরও ভালো কিছু হবে। আমরা যেসব কাজ করেছি জনগণ তার প্রশংসা করেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট মনোনীত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট হন, তাহলে সেটি মার্কিন জনগণ এবং নারীদের জন্য ভয়ঙ্কর হবে।

টান টান উত্তেজনার মধ্য দিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ক্ষমতাসীন দল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি আমেরিকান ডাক যোগে ভোট দিয়েছেন। ফলে সব ভোট গণনা শেষ হতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি বলছে, দেশজুড়ে বেশি ভোট পাওয়া মানেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। এ জন্য বেশি রাজ্যের ভোট পেতে হবে।

জনসংখ্যার বিচারে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ইলেক্টোরাল ভোট পান ওই রাজ্যের বিজয়ী প্রার্থী। হোয়াইট হাউজে যেতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।