রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নির্বাচনের দিন যা করছেন ট্রাম্প ও বাইডেন

অনলাইন ডেস্ক  আলোচিত মার্কিন নির্বাচন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট প্রার্থী ও তাদের সমর্থকরা। যখন ভোট গ্রহণ বন্ধ হবে, তখন অপেক্ষা শুরু হবে।

বিবিসি জানিয়েছে, আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাক্ষাতকার দেবেন। এছাড়া মঙ্গলবার সকালে পূর্ব নির্ধারিত প্রিয় টিভি নিউজ শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে’ মোবাইল ফোনে সাক্ষাতকার দেন রিপাবলিকান দলের এ প্রার্থী। এছাড়া এদিন রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রচারণায় অংশ নেয়া সমর্থকদের স্বাগত জানাবেন। সেখানে নৈশকালীন একটি পার্টির আয়োজন করেছেন ট্রাম্প।

এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন তার নির্বাচনের বেশিরভাগ সময় পেনিসিলভানিয়ায় ভোটারদের সঙ্গে কাটাবেন। ওই অঙ্গরাজ্যটিকে সুইয়িং স্টেট (দোদুল্যমান রাজ্য) বলা হয়। সাবেক এ ভাইস প্রেসিডেন্ট তার স্ক্রানটনের শৈশবকালীন শহর এবং ফিলাডেলফিয়া ভোটার সংগ্রহে অংশ নেবেন।

সেখান থেকে বাইডেন তার বর্তমানে বসবাসরত অঙ্গরাজ্য দেলাওয়ারে যাবেন। পরে উইলমিংটন ও দেলাওয়ারে তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে তার স্ত্রী ঝিল বাইডেন, রানিংমেট কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমোফের সঙ্গে একত্রিত হবেন।