রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফিলিস্তিনি মুখপাত্র সায়েব এরাকাত আর নেই

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব ও প্রধান শান্তি আলোচক সায়েব এরাকাত আর নেই। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে এমন তথ্য পাওয়া গেছে।

খবরে বলা হয়, জেরুজালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই সন্তান, যমজ কন্যা ও আট নাতি-নাতনি রেখে গেছেন। অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন।

১৯৯১ সালে ফিলিস্তিনিরা ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল।

পরবর্তী পাঁচ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন।

তার মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বা