শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মাটির নীচে মিসাইলের শহর বানিয়েছে ইরান

অনলাইন ডেস্ক  যুদ্ধের জন্য সবচেয়ে গুরত্বপূর্ন অস্ত্র মিসাইল। প্রায় সব দেশই চায় এই মিসাইল সংগ্রহ করতে। বিশ্বে এমন এমন শক্তিধর দেশ রয়েছে যাদের মিসাইল রয়েছে প্রচুর। আর সেগুলোও মারাত্মক বিপজ্জনক। এর মধ্যে এমন একটি মুসলিম দেশ রয়েছে যারা মাটির নীচে বানিয়েছে মিসাইলের ‘শহর’।

সম্প্রতি ইরান সামনে এনেছে তার ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি। একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইলগুলো দেখানো হয়।

মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম। আর তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখ থেকে এই মিসাইলগুলো বাঁচাতে মাটির নীচে স্থাপন করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার দেখতে লম্বা টানেলের মতো। যেটাকে মনে হবে একটি ‘মিসাইল শহর’। এখানে জ্বালানী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইত্যাদি রাখা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মিসাইল রাখার সেই টানেলে ইরানি নেতাদের ছবি রয়েছে।

রাশিয়ান রসিয়েস্কায়া গ্যাজেট সংবাদপত্র জানিয়েছে, এই টানেলগুলো পারমাণবিক আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম কি না তা জানা যায়নি। তবে এটি প্রচলিত গুলি সহ্য করতে সক্ষম।

এর আগে ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলো। ফলে ইরান মাটির অভ্যন্তরে পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিলো। যার ধারাবাহিকতায় মাটির নিচে এই মিসাইল সেন্টার করা হয়। সূত্র: মিডেল ইস্ট মিনিটর, এক্সপ্রেস, ফোর্বস