বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভারতে করোনা রোগীর সেবায় যুক্ত হয়েছে ‘মিউজিক থেরাপি’

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিদিনেই নতুন করে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নতুন নতুন কৌশল বের করছে চিকিৎসকরা। হাসপাতালে রোগীকে মানসিকভাবে সুস্থ রেখে করোনার সঙ্গে লড়তে করা হচ্ছে নাচ কিংবা গানের আয়োজন। এ ধরণের আয়োজকেই মূলত মিউজিক থেরাপি বলছেন বিশেষজ্ঞরা।

এমনটিই ঘটেছে ভারতের জলপাইগুড়িতে। হাসপাতালটিতে রোগীদের নাচ গানের একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। ভিডিও প্রকাশের সঙ্গে সেটি ভাইরালও হয়েছে নেট দুনিয়ায়।

প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে লম্বা সময় হাসপাতালে থেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এজন্য নাচ-গানের ব্যবস্থা করেছে জলপাইগুড়ির একটি করোনা সেফ হাউস। জলপাইগুড়ির রাজাবাড়ি পাড়া সেফ হাউসে এখন রোজ সন্ধ্যা নামলেই উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়।

সেফ হাউসের ভিডিওতে দেখা যায়, ‘সুন্দরী কমলা’ গানের তালে তালে প্রাণ খুলে নাচছেন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ রোগীরা।

এবিষয়ে সেফ হোমের দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি তারা রোগীদের জন্য প্রতিদিন সন্ধ্যায় এই মিউজিক থেরাপির ব্যবস্থা করেছেন। যাতে বাড়ির পরিবেশ থেকে দূরে থেকেও তারা মানসিক চাপে না ভোগেন।

এমন মিউজিক থেরাপিতে কাজও হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। রোগীরাও যে এই ব্যবস্থা উপভোগ করছেন তা তো তাদের নাচ দেখেই বোঝা যাচ্ছে।